হজ ও উমরাহ বায়োমেট্রিক: Saudi Visa Bio অ্যাপে ধাপে ধাপে করার নিয়ম

ছবি
হজ বা উমরাহর ভিসার জন্য এখন বায়োমেট্রিক করতে হয় মোবাইল অ্যাপ Saudi Visa Bio দিয়ে। নিচের ভিডিওতে অ্যাপ ইনস্টল থেকে শুরু করে বায়োমেট্রিক সাবমিশন পর্যন্ত পুরো প্রক্রিয়া দেখানো হয়েছে। এই লেখায় একই ধাপগুলো লিখে দেওয়া হলো, যাতে ভিডিও দেখার পাশাপাশি পড়েও মিলিয়ে নিতে পারেন। শুরুর আগে যা লাগবে আপনার আসল পাসপোর্ট ইন্টারনেটসহ স্মার্টফোন (iPhone বা Android) ফোনে লগইন করা একটি ইমেইল অ্যাড্রেস ছবি তোলার জন্য সাদা দেয়ালের একটি জায়গা হজ বায়োমেট্রিক ধাপে ধাপে ১. অ্যাপ ইনস্টল করুন iPhone হলে App Store, Android হলে Play Store-এ গিয়ে Saudi Visa Bio লিখে সার্চ করুন। অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করে খুলুন। চাইলে অ্যাপের ভাষা বদলে বাংলা বেছে নিতে পারবেন। ২. Self Enrollment শুরু করুন নিচে স্ক্রল করে Start Self Enrollment অপশনে চাপুন। "Before you start" পেজ আসবে। Terms and Conditions মেনে এগিয়ে যান। ৩. ইমেইল ভেরিফাই করুন মোবাইলে যে ইমেইল দিয়ে লগইন করা আছে সেটি দিন এবং Send Mail চাপুন। এরপর Gmail খুলে সেই মেইলে থাকা "Click here to verify" লিংকে চাপুন। ভেরিফাই হলে আপন...

হজ ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে ভ্রমণ নয়: সৌদি আরব

 হজ ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে ভ্রমণ নয়: সৌদি আরব

তথ্যসূত্র:গালফ নিউজ, দুবাই


হজ ভিসা-সংক্রান্ত নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি বলছে, এই ভিসা নিয়ে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করা যাবে।


সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ। হজ ভিসার মাধ্যমে হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। 



সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ মৌসুমে এই ভিসার মাধ্যমে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে চলাচল করা যাবে। নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য এই ভিসা বৈধ হবে না। এ ছাড়া এই ভিসা সে দেশে কাজ করা বা বসবাসের জন্যও বৈধ হবে না।


সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে, তা ছাড়া ভবিষ্যতে আর হজে আসা নিষিদ্ধ করা হতে পারে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হজ্জ ও উমরাহ গাইড - তাওয়াফ, সাঁই, চুল কাটা ও ৪০টি রাব্বানা দুয়া অর্থ সহ একত্রে

হজ্জ: ধাপে ধাপে | Hajj Step by Step Guide with All Duas

হজের ৫ দিনে কত কিলোমিটার হাঁটতে হয়? পূর্ণাঙ্গ রুট ম্যাপ ও গাইড