এক নজরে হজ্জ ও জরুরি দুয়া
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
হজের তালবিয়া: অর্থসহ
ইহরাম বাঁধার পর থেকে হাজীরা বারবার তালবিয়া পড়েন। এটি হজের সবচেয়ে পরিচিত ও গুরুত্বপূর্ণ জিকির।
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ
উচ্চারণ: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি‘মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক।
অর্থ: আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। আমি হাজির, আপনার কোনো শরীক নেই, আমি হাজির। নিশ্চয়ই সমস্ত প্রশংসা ও নিয়ামত আপনারই, রাজত্বও আপনার। আপনার কোনো শরীক নেই।
তাওয়াফের সময় পড়ার প্রসিদ্ধ দোয়া
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
অর্থ: হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। (সূরা বাকারা ২:২০১)
আরও বিস্তারিত পড়ুন
ধাপে ধাপে হজের সব নিয়ম জানতে পড়ুন আমাদের হজের নিয়ম বাংলা: সম্পূর্ণ হজ গাইড ২০২৭। হজ ও উমরাহ সংক্রান্ত সহযোগিতার জন্য: আল-সাফওয়া ট্রেড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন