Nazmus Shakeb Travel · Hajj · Umrah · Saudi Vlog Reading · ৪ মিনিট Issue №07 №07 · Reflection একটা ছোট গল্প… কিন্তু বড় শিক্ষা দিনে যত ব্যস্ততাই থাকুক, রাতে একবার আল্লাহর সাথে কথা বলার অভ্যাস — কেমন করে এই ছোট্ট মুহূর্তটা একজনের জীবন বদলে দিল। Nazmus Shakeb 9 May 2026 Hajj · Umrah Notes ৪ মিনিট পড়া একজন মানুষ ছিল… সারা দিন দৌড়াদৌড়ি, ব্যস্ততা, কাজ — সব মিলিয়ে তার জীবনে সময়ই ছিল না। কিন্তু একটা অভ্যাস ছিল তার — প্রতিদিন রাতে, ঘুমানোর আগে সে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করত। একদিন খুব ক্লান্ত হয়ে সে বলল — “আজ আর পারছি না… আল্লাহ তো জানেনই আমার সব কথা।” সে দোয়া না করেই ঘুমিয়ে গেল। সেই রাতেই তার মনে একটা অদ্ভুত শূন্যতা অনুভব হলো… কিছু...
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
হজ্জ ও উমরাহ গাইড - তাওয়াফ, সাঁই, চুল কাটা ও ৪০টি রাব্বানা দুয়া অর্থ সহ একত্রে
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Hajj & Umrah 2026 Master Guide - Nazmus Shakeb
Content Protected - Nazmus Shakeb
তওয়াফ, সাঈ ও চুল কাটা
২০২৬ সালের পূর্ণাঙ্গ হজ্জ ও উমরাহ মাস্টার গাইড
তওয়াফ ও এর প্রকারভেদ
তওয়াফ: তওয়াফ অর্থ কোনো কিছুর চারদিকে ঘুরা। সুনির্দিষ্ট নিয়মে কাবা শরীফের চতুর্দিকে ঘুরাকে ইসলামি শরীয়তের ভাষায় তওয়াফ বলে।
ফরজ তওয়াফ
তওয়াফে উমরা: মক্কায় পৌঁছে প্রথম যে তওয়াফ করা হয়।
তওয়াফে যিয়ারত: ১০-১২ জিলহজ্জ পাথর নিক্ষেপের পর যে তওয়াফ করা হয়।
ওয়াজিব ও নফল
ওয়াজিব তওয়াফ: মক্কা ত্যাগের পূর্বের বিদায়ী তওয়াফ।
নফল তওয়াফ: সওয়াবের উদ্দেশ্যে যেকোনো সময় করা তওয়াফ।
তওয়াফের ফরজ ও ওয়াজিবসমূহ
তওয়াফের ফরজ (২টি)
তওয়াফের নিয়ত করা।
কাবার চারদিকে ঘুরা।
তওয়াফের ওয়াজিব (৭টি)
সতর ঢাকা।
ওযুসহ তওয়াফ করা।
পায়ে হেঁটে তওয়াফ করা (অক্ষম হলে ভিন্ন)।
কাবাকে বাম দিকে রেখে ডান দিকে তওয়াফ করা।
হাতিমের বাইরে দিয়ে তওয়াফ করা।
সাত চক্কর পূর্ণ করা।
তওয়াফ শেষে দুই রাকাত সালাত আদায় করা।
তওয়াফের সুন্নাতসমূহ (১১টি)
হাজরে আসওয়াদ থেকে শুরু ও হাজরে আসওয়াদে শেষ করা।
হাজরে আসওয়াদে চুমু প্রদান বা ইশারা করা।
প্রথম তওয়াফে (তওয়াফে কুদুম) ইজতিবাসহ রমল করা।
বিরতিহীনভাবে সাত চক্কর পূর্ণ করা।
তওয়াফের নামায শেষে জমজমের পানি পান করা।
প্রতি চক্করে রুকনে ইয়ামানি ডান হাতে স্পর্শ করা।
রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত দোয়া পাঠ করা।
তওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে দোয়া পাঠ করা।
ইজতিবা: ইহরামের চাদর ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধে রাখা। এটি ৭ চক্করেই বহাল থাকবে।
রমল: প্রথম তিন চক্কর বীরদর্পে দ্রুত পায়ে চলা (শুধু পুরুষের জন্য)।
Complete Hajj Guide with All Duas and Talbiyah Hajj Steps in Bengali, English, Arabic and Urdu হজ্জের ধাপ, হজ্জের দোয়া, তালবিয়া, Hajj Guide, حج الدليل, حج کی رہنمائی, হজ্জ গাইড 🚶♂️🕋 🇧🇩 বাংলা 🇬🇧 English 🇸🇦 العربية 🇵🇰 اردو হজ্জ: ধাপে ধাপে সকল দোয়া ও তালবিয়া সহ পূর্ণাঙ্গ হজ্জ গাইড 🌐 বর্তমান ভাষা: বাংলা 📿 📿 তালবিয়া (বারবার পড়ুন) لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ উচ্চারণ: Labbayk Allahumma Labbayk Labbayka la shar...
Comments
Post a Comment